Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ব্যস্ত সময়ে চিংড়িঘাটা মোড়ে লরি উলটে বিপত্তি, আশঙ্কাজনক ৪

Road Accident at Chingrighata
Road Accident at Chingrighata

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যস্ত সময় ফের দুর্ঘটনা ঘটল কলকাতায়, চিংড়িঘাটা মোড়ে একটি মার্বেল বোঝাই লরি উলটে গিয়ে বিপত্তি ঘটল। ঘটনায় আহত হয়েছেন চার জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ। স্থানীয়দের চেষ্টায় আহতদের এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মার্বেল বোঝাই ওই দুর্ঘটনাগ্রস্ত লরিটি খুব দ্রুতগতিতে বাইপাসের দিকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি চিংড়িঘাটা মোড়ে উলটে যায়। লরির পিছনের চাকা খুলে গিয়েছে বলেও জানা যাচ্ছে। লরি উলটে যাওয়ায় সমস্ত মার্বেল রাস্তায় পড়ে যায়। মার্বেলের স্তূপের ভিতর চারজন চাপা পড়ে যায় বলেই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। অভিযোগ, লরিটি অত্যন্ত দ্রতগতিতে চলছিল। পিছনে মার্বেলের স্তূপের উপর অতিরিক্ত যাত্রী বিপজ্জনকভাবে বসে ছিলেন। ফলে দুর্ঘটনার সময় তাঁরা সকলেই গুরুতরভাবে জখম হয়েছেন। চারজনের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

অফিস টাইমে চিংড়িঘাটায় দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়। ওই পথ দিয়ে যাওয়া যাত্রীরা দুর্ভোগের শিকার হন। দীর্ঘক্ষণ ট্রাফিকে আটকে থাকতে হয় বাসগুলিকে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…