Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

বৃষ্টির দাপট কবে কমবে বঙ্গে! জেনে নিন কী বলছে হাওয়া অফিস

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৪ অক্টোবর  : কমছে বৃষ্টির দাপট। বর্ষা বিদায়ের ইঙ্গিত ক্রমেই জোরালো হচ্ছে বাংলায়। দক্ষিণবঙ্গে আগেই ভারী বৃষ্টির সম্ভাবনা চলে গিয়েছে। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতির ইঙ্গিত। বৃষ্টির দাপট বৃহস্পতিবার থেকেই কমতে শুরু করেছে। সামগ্রিকভাবে দেরিতে হলেও এবার বর্ষা বিদায় নিতে চলেছে বলে মনে করছে হাওয়া অফিস। যদিও তার কোনও নির্দিষ্ট দিনক্ষণ এখনও আলিপুর আবহাওয়া দফতর জানায়নি।

হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে। তার সঙ্গে মিশছে উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাস। এর ফলে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে আগামী ২-৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ। এছাড়া আবহাওয়ার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…