kolkata

2 years ago

Firecrackers : নিষিদ্ধ বাজি-সহ লরি বাজিয়াপ্ত বিধাননগর পুলিশের

The estimated weight of the seized stake is about 4 tonnes
The estimated weight of the seized stake is about 4 tonnes

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কালীপুজোর ঠিক এক সপ্তাহ আগে, গত কাল রোডে একটি বাজি বোঝাই লরি আটক করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার দুপুরে বিধাননগর পুলিশ সেখানে পৌঁছয়। এর পর লরির চালক-সহ তিন জনকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তিন জনের নাম ইব্রাহিম খলিল ওরফে বাবলু, দিলদার হোসেন এবং নুরান মোল্লা। ইব্রাহিম এবং বাবলু অসমের বাসিন্দা। অন্য দিকে, নুরানের বাড়ি বারুইপুরের চম্পাহাটিতে। লরি তল্লাশি করে ৪৫ বাক্স আলু বোম, ৬৫ বাক্স চকোলেট বোমার মতো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত বাজির আনুমানিক ওজন প্রায় ৪ টন।

You might also like!