Breaking News
 
Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময় Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু? Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র?

 

kolkata

3 years ago

BJP : শনিবার রাজ্যে সমর্পণ দিবস পালন করবে বঙ্গ বিজেপি

Bhartiya Janta party
Bhartiya Janta party

 

কলকাতা, ১০ ফেব্রুয়ারি  : দলের প্রতি আনুগত্য প্রমাণে অর্থদান কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে। শনিবার রাজ্যে সমর্পণ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি । আগামীকাল দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে নেতাকর্মীরা তাঁদের সাধ্যমতো অর্থপ্রদান করবে।

পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই রাজ্যে শুরু বিজেপির দিল্লির নেতাদের তৎপরতা। মাঝে ঘুরে গিয়েছেন স্মৃতি ইরানি ও ধর্মেন্দ্র প্রধানরা। গত সফরে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা নদিয়া সফর করলেও এবার নাড্ডার সফরের আগে ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরার পাশাপাশি আর্থিক সংকট কাটাতে শনিবার সমর্পণ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। রবিবার রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা । তার আগেরদিন অর্থাৎ শনিবার দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবসে রাজ্যে সমর্পণ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি । এই দিন দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে দলের নেতাকর্মীরা তাঁদের সাধ্যমতো অর্থপ্রদান করবে।

আদতে সর্বভারতীয় সভাপতির বঙ্গ সফরের আগেরদিন দলের ঐক্যবদ্ধ চেহারা দেখানোর পাশাপাশি বিজেপির আদর্শের প্রতি আনুগত্য প্রমাণে মরিয়া বঙ্গ নেতাদের এমন কর্মসূচি বলে মনে করছে রাজ্যনৈতিক মহল।


You might also like!