
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বকের জেল্লা ধরে রাখতে অ্যালোভেরার কোনো বিকল্প নেই। অ্যালোভেরার গুনাগুন সম্পর্কে আমরা কম বেশী আমরা সকলেই ওয়াকিবহাল, তবে ত্বকের জৌলুস ও তারুন্য ধরে রাখতে শুধু অ্যালোভেরা নয় তার সাথে মিশিয়ে নিন আরো কিছু সহজ লভ্য ও ঘরোয়া উপাদান, যার প্রভাবে আপনাকে দেখাবে প্রানবন্ত ও তরুন।
* অ্যালোভেরা ও গোলাপ জল
১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও এক টেবিল চামচ গোলাপ জল, এই দুই উপাদান মিশিয়ে বানিয়ে একটি ফেসপ্যাক বানাতে পারেন। সেটা আপনি সরাসরি মুখে লাগিয়ে নিন। এবার এই ফেসপ্যাক ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর মুখ ধুয়ে নিন।
* অ্যালোভেরা এবং ভিটামিন ই
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। তার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের এক্সট্র্যাক্ট মিশিয়ে নিন। দুটো মিলিয়ে তৈরি হবে আপনার ফেসপ্যাক। সেটি সরাসরি আপনার মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ফলাফল চোখে পড়বেই।
* অ্যালোভেরা ও মধু
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল। ১ টেবিল চামচ মধু। এক টেবিল চামচ গোলাপ জল। এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে নিন। একটি মিশ্রণ তৈরি করে নিন। সেটাই আপনার মুখে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন আপনার মুখ।
