Anubrata Mondal : গরুপাচারের টাকা হদিশ জানতে আসানসোল জেলে অনুব্রতকে জেরা ইডি-র

Anubrata Mondal
Anubrata Mondal

 

আসানসোল, ১৭ নভেম্বর: গরুপাচার মামলায় আরও সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতের অনুমতি পেতেই বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে জেরা করতে আসানসোল বিশেষ সংশোধনাগারে হাজির হন ইডির ৩ তদন্তকারী আধিকারিক।

বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে সড়কপথে আসানসোল রওনা দেন ইডির তদন্তকারীরা। সূত্রের খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জন্য চারপাতার বিশেষ প্রশ্নপত্র তৈরি রেখেছিলেন ইডির কর্তারা। সাড়ে ১১টা নাগাদ ল্যাপটপ, প্রিন্টার ও প্রচুর নথি সহ বিশেষ সংশোধনাগারে ঢোকেন তিন তদন্তকারী আধিকারিক। তাঁদের সঙ্গে ভিডিওগ্রাফির যন্ত্রপাতিও ছিল।

ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন, অনুব্রতকন্যা সুকন্যাকে দিল্লিতে জেরা করেছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। তাঁদের জিজ্ঞাসাবাদ করে গরুপাচার মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নয়া তথ্য মিলেছে। সেই তথ্যের ভিত্তিতে এদিন অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা হয় বলেই সূত্রের খবর। কীভাবে আর্থিক লেনদেন চলত, এর সঙ্গে লটারির কোনও যোগ রয়েছে কিনা, তাও জানার চেষ্টা চালায় ইডি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…