kolkata

3 years ago

Vande Bharat : বন্দে ভারতের বদলে অন্য ট্রেন, হাওড়া স্টেশনে বিক্ষোভ

Another train instead of Vande Bharat, protests at Howrah station
Another train instead of Vande Bharat, protests at Howrah station

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টিকিট ছিল হাওড়া থেকে জলপাইগুড়ি রুটে বন্দে ভারতের (Vande Bharat ) । কিন্তু, শেষ পর্যন্ত উঠতে হল অন্য একটি ট্রেনে । এক ঘণ্টা অপেক্ষা করে সেই বন্দে ভারতের দেখাও মিলল না । বন্দে ভারতের টিকিট কেটে কেন তাঁরা এমন ট্রেনে উঠবেন, যেখানে তুলনামূলক মিলবে কম সুবিধা । ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা । রেল আধিকারিকদের সঙ্গে বাকবিতণ্ডাতে জড়িয়ে পড়েন তাঁরা । এদিকে, জানা গিয়েছে, ওই বন্দে ভারতের যাত্রী ছিলেন রাজ্যপালও (CV Ananda Bose) । তাঁকেও অপেক্ষা করতে হয় । পরে বিকল্প ট্রেনেই মালদার উদ্দেশে রওনা দেন তিনি ।

রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারতে যান্ত্রিক কিছু ত্রুটি ছিল । ইঞ্জিনের গিয়ার ফাংশনে কিছু সমস্যা ছিল । তাই বিকল্প ট্রেনটি পাঠানো হয় । যাত্রীদের অভিযোগ, বিকল্প ট্রেন বলা হলেও সেখানে বন্দে ভারতের মতো সুযোগ সুবিধা নেই । পানীয় জলের সমস্যা হয়েছে । কিন্তু রেল আধিকারিকদের দাবি, রেলের আধিকারিকদের দাবি, বন্দে ভারতে যে সব সুযোগ সুবিধা রয়েছে, তার সবই পাওয়া যাবে এই ট্রেনে। গতিও একই । ট্রেন আরও ভাল হওয়া দরকার ছিল বলে জানিয়েছেন যাত্রীরা ।

জানা গিয়েছে, হাওড়া স্টেশন থেকে ভোর ৬টায় ছাড়ার কথা ছিল বন্দে ভারত । এদিন, তা একঘণ্টা দেরিতে অর্থাৎ ৭টায় ছাড়ে । রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটি পরীক্ষা-নিরীক্ষা করে পাঠানো হয়েছে । একইসঙ্গে ট্রেনটি যাতে দ্রুত চলে, সেই ব্য়বস্থা করার জন্য এক ঘণ্টা দেরি হয়েছে ।

উল্লেখ্য়, শুক্রবার মালদা যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতেই তাঁর এই সফর । সম্প্রতি, মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে মৃত্যু হয়েছে মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকের ।


You might also like!