Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Jute mill shut down in Howrah: হাওড়ায় বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল, কর্মহীন বহু শ্রমিক

Jute mill shut down in Howrah
Jute mill shut down in Howrah

 

হাওড়া, ২৭ সেপ্টেম্বর: পুজোর মুখে হাওড়ায় বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল, কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক। হাওড়ার দাশনগরের ভারত জুটমিলের পর এবার বন্ধ হয়ে গেল আরও একটি পাটকল। হাওড়ার চেঙ্গাইলের ল্যাডলো জুট মিল বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে। কারখানার নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে শুক্রবার সকাল থেকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ। ফলে পুজোর আগে কর্মহীন হয়ে পড়ল প্রায় সাত হাজার শ্রমিক।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের শিফ্ট চলার সময় পুজোর বোনাস নিয়ে মিলের ভিতরে অশান্তির সৃষ্টি হয়। অভিযোগ, সেই সময় মিলের কয়েকটি অফিসে ভাঙচুর চালানো হয়। একাধিক আধিকারিকদের হেনস্থা করারও অভিযোগ ওঠে শ্রমিকদের বিরুদ্ধে। আর এরপরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে কর্তৃপক্ষ জুটমিলটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে শুক্রবার সকালে মিলের বাইরের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।

You might also like!