Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

আমরা দলের সাদা হাতি নই গ্রে-হাউন্ড, শত্রু দেখলে তেড়ে যাইঃ তাপস

TMC leader Tapas Roy again attacks Sudip Banerjee
TMC leader Tapas Roy again attacks Sudip Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত চার দিন ধরে সুদীপ-তাপস বিতর্ক অস্বস্তি তৈরি করেছে শাসক শিবিরে। দলের সাংসদ সুদীপের বিরুদ্ধে বিধায়ক তাপস মুখ খোলার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে যায়। সুদীপ প্রথমে চুপ ছিলেন।

প্রসঙ্গত, বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’র অভিযোগ তোলায় তাপস রায়কে কটাক্ষ করে নিজেকে হাতির সঙ্গে তুলনা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ বার তার জবাবে সুদীপকে ‘সাদা হাতি’ আখ্যা দিয়ে নিজেকে ‘গ্রে-হাউন্ড’ বলে দাবি করলেন তাপস। 

গত সোমবার রাতে উত্তর কলকাতা বিজেপির সভাপতি হিসেবে মনোনীত হন তমোঘ্ন ঘোষ। তৃণমূলে থাকার সময় সুদীপের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত ছিলেন তমোঘ্ন। সেই তমোঘ্নের বাড়ির পুজোয় সুদীপের উপস্থিতি নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তোলেন তাপস। তিনি ইঙ্গিত করেন, সুদীপের কথাতেই তমোঘ্নকে উত্তর কলকাতা বিজেপির সভাপতি করা হয়েছে। তাঁর আরও অভিযোগ ছিল, ‘‘দলনেত্রী (মমতা)-র ভাবমূর্তিকে ব্যক্তিগত স্বার্থে কাজে লাগিয়ে নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার পাশাপাশি বিরোধী দল বিজেপির সঙ্গে সুসম্পর্ক চালিয়ে যাচ্ছেন সুদীপ।’’

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…