kolkata

2 years ago

High Court:নিয়োগে অনিয়মের অভিযোগ হাইকোর্টের নির্দেশে খারিজ

Kolkata High Court (Symbolic Picture)
Kolkata High Court (Symbolic Picture)

 

কলকাতা, ১৫ সেপ্টেম্বর: রাজ্যে ফুড ইনস্পেক্টর পদে নিয়োগ নিয়ে মামলায় কোনও হস্তক্ষেপ করল না হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের বক্তব্য, সংরক্ষিত কোটায় চাকরিতে পাবলিক সার্ভিস কমিশন কোনও বাড়তি সুযোগ দেয়নি।

ফলে সাধারণ কোটা ও সংরক্ষিত আসনে যে যে ভাবে চাকরি করছেন, সেখানে আদালত হস্তক্ষেপ করবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে স্যাট-এর নির্দেশ খারিজ হয়ে গেল।

২০১৮ সালে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ ও সংরক্ষিত আসনে ৩০২৪ জনকে ফুড ইনস্পেক্টর হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। স্যাট-এ মামলা করে কয়েক জন প্রার্থী অভিযোগ করেন, বেনিয়ম হয়েছে ওই নিয়োগে।

অভিযোগ ছিল, সাধারণ আসনে সংরক্ষণের আওতায় থাকা প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। স্যাট সেই অভিযোগে মান্যতা দিয়ে প্যানেল রিভিউ করে নিয়োগের নির্দেশ দেয়। সেই রায় হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল রাজ্য। হাইকোর্ট সব খতিয়ে দেখে রায় দিয়েছে।

You might also like!