Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Bratya Basu : ভাষা দিবসে শিক্ষামন্ত্রীর বিশেষ ‘ধন্যবাদ’ অগ্নিমিত্রাকে

Bartya Basu -Agnimitra Pal
Bartya Basu -Agnimitra Pal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাতৃভাষা দিবসে বসেছিল বিধানসভার অধিবেশন। নানা আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্বে নিজের প্রশ্ন করতে ওঠেন আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা। প্রশ্নটি ছিল বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা নিয়ে। যদিও প্রশ্নটি বিধানসভা কক্ষে দাঁড়িয়ে ইংরেজিতে করেন অগ্নিমিত্রা। প্রশ্নের সাথে সাথে উত্তর দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাথে আসানসোলের বিধায়ককে মাতৃভাষা দিবসে ইংরেজিতে কথা বলার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রাত্য। বলেন, ‘‘মাননীয়া বিধায়িকাকে ধন্যবাদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরাজিতে প্রশ্ন করার জন্য।’’ ব্রাত্যের সেই মন্তব্যেই শুরু হয় শাসক-বিরোধী তর্জা। 

অগ্নিমিত্রা স্বপক্ষ  সমর্থনে বিজেপি বিধায়কেরা  বলেন, ‘‘আমি দশ দিন আগে প্রশ্ন জমা দিয়েছি। বিধানসভায় যদি ইংরেজিতে প্রশ্ন করা না যায়, তবে তখনই বলে দিতে পারতেন। কিন্তু আমাকে এমন কিছু বলা হয়নি।’’ এর সাথে বছর পাঁচেক আগে দাড়িভিটের ঘটনার প্রসঙ্গও টেনে আনেন অগ্নিমিত্রা। তিনি বলেন, ‘‘দাড়িভিটের তাপসরা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করেছিল। ওদের মৃত্যুর বিচার হয়নি এখনও। এ দিকে বিধানসভায় সামান্য একটি প্রশ্ন বাংলায় না করার জন্য কটাক্ষ করা হচ্ছে।’’ 

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে গুলিচালনার ঘটনায় মৃত্যু হয় স্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মণ এবং রাজেশ সরকারের। অভিযোগ ছিল, স্কুলে বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন করছিলেন ওই ছাত্ররা। পুলিশের সঙ্গে সংঘর্ষেই তাঁদের মৃত্যু হয়। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার পর মঙ্গলবার ক্ষুব্ধ বিজেপি নেত্রী পাল্টা প্রশ্ন তুলেছেন শাসকদলের বিধায়কদের ইংরেজি শিক্ষা নিয়ে। বিধানসভার বাইরে অগ্নিমিত্রাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘সম্ভবত শাসকদলের বিধায়কদের ইংরেজি ভাষা বোঝার ক্ষমতা নেই। তাই তাঁদের এত আপত্তি।’’ 

অপর পক্ষে,   ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী জবাব দেন , ‘‘আমি তো শুধু ধন্যবাদই দিয়েছিলাম।’’


You might also like!