Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Adeno virus: অ্যাডিনো ভাইরাস প্রাণ কাড়ল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পড়ুয়ার

Adeno virus kills President Awardee student
Adeno virus kills President Awardee student

 

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : ক্রমশ শক্তি বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। ফের এক কিশোরীর মৃত্যু হল এই ভাইরাসে আক্রান্ত হয়ে। বৃহস্পতিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খড়গপুরের বাসিন্দা ওই কিশোরীর। সঙ্গীতে দক্ষতার জন্য ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল মৃত ছাত্রী।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম উর্জস্বতি রায়চৌধুরী (১৩)। গত ১৫ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। নিউমোনিয়া আক্রান্ত কিশোরীকে প্রথমে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। পরে পরীক্ষায় জানা যায় ওই ছাত্রী অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েছে। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, জন্মাবধি সে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফির শিকার ছিল। এখনও পর্যন্ত রাজ্যে অ্যাডিনো ভাইরাস আক্রান্তের মৃত্যুর সংখ্যা ১০ ছাড়াল। তবে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করছে স্বাস্থ্যভবন। সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


You might also like!