Breaking News
 
Dr. Sharadwat Mukherjee: চিকিৎসকদের পুজোর ছুটি নিয়ে ক্ষোভ, ‘লজ্জাজনক’ মন্তব্য মন্ত্রী শারদ্বতের! স্বাস্থ্যভবনে বৈঠক TMC leader Majid Ansari: মাজিদ আনসারির গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক সংঘাত! থানায় কুণাল, বাইরে বিজেপির স্লোগান Chorbagan Sarbojanin Stampede: চোরবাগান বিপর্যয়ের তদন্তে মণ্ডপ অপরিবর্তিত রাখার নির্দেশ, শনিবারই নিরঞ্জন প্রতিমার Pakistan Terror Group Threat: পাক জঙ্গিদের নিশানায় শুভেন্দু-যোগী? বিস্ফোরক দাবি বিজেপি নেত্রীর, শুরু চর্চা DK Shivakumar: মেটা চশমায় গোপনে স্টিং অপারেশন? সিদ্দারামাইয়ার পর শিবকুমারের অভিযোগে শোরগোল CM Suvendu Adhikari: প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি পুষ্টিকর খাবার! লোধা-শবর গ্রামে দাঁড়িয়ে বিশেষ কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর

 

Road accident in Salt Lake: সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনা; যাত্রী সমেত উল্টে গেল বাস, আহত ৮-১০ জন

Accident at Salt Lake Sector V (File Picture)
Accident at Salt Lake Sector V (File Picture)

 

কলকাতা, ২ অক্টোবর: সাতসকালে সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। তাও আবার যাত্রী সমেত উল্টে গেল বাসটি। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ সেক্টর ফাইভের কলেজ মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, কেবি ১৬ নম্বর রুটের বাসটি উল্টে যায়। ৮-১০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্রেক ফেল করায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

সল্টলেক সেক্টর ফাইভের অন্যতম ব্যস্ত কেন্দ্র কলেজ মোড়, সেখানেই সোমবার সকালে ঘটেছে এই দুর্ঘটনা। একটি গাড়ির সঙ্গে ধাক্কা মেরে বাসটি উল্টে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটিও। এর জেরে বাসের চালকও গুরুতর জখম বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে যান চলাচল অনেকটা সময় বন্ধ হয়ে যায়। যদিও রাস্তার অপর লেন দিয়ে গাড়ি চলাচল করছিল। দুর্ঘটনাগ্রস্ত বাসে ৩০ জন মতো যাত্রী ছিলেন। বাসটি উল্টে যাওয়ায় ৮-১০ জন মতো যাত্রী আহত হয়েছেন। তবে বাসের চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…