Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

kolkata

2 years ago

Abhishek Banerjee: ‘ধর্ষকদের সাতদিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত’, কড়া বার্তা অভিষেকের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দক্ষিণ ২৪ পরগনা  : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘এনকাউন্টার’ দাওয়াই। তাঁর দাবি, আর জি কর কাণ্ডে সাতদিনের মধ্যে খুনি এবং ধর্ষকদের এনকাউন্টার করে মারা উচিত।

ধর্ষণকাণ্ডে বিচারবিভাগে দীর্ঘসূত্রিতার বিরোধিতা করেছেন অভিষেক। তাঁর সাফ কথা, “এসমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। আপনারা মনে করেন, যারা এই ঘটনা ঘটাল তার বেঁচে থাকার অধিকার আছে?”

 ডায়মন্ড হারবারে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ছিল তৃণমূল সাংসদ অভিষেকের। সেখান থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলনে আর জি কর কাণ্ড নিয়ে মুখ খোলেন। সাংসদের প্রশ্ন, “কোনও ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না। এধরনের ঘটনায় ৭ দিনের মধ্যে যাতে ব্যবস্থা নেওয়া যায়, সেই আইন আনা হয় না কেন? চাইলেই আনা যায়। যারা ক্ষমতায় আছে তারা এই বিল আনুক। আইনসভায় অর্ডিন্যান্স আনুন। আইন সংশোধনী আনুন। যাতে সাতদিনে ধর্ষকদের বিচার করা যায়। তৃণমূল, কংগ্রেসের উচিত এই বিলকে সমর্থন করা। কেন ৫-৬ বছর ট্রায়াল চলবে?”

You might also like!