Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Abhishek Banerjee : সন্দেশখালিতে রাজনীতি হয়েছে, এই ভোট বাংলা বনাম বাংলা বিরোধীদের, বসিরহাটে তোপ অভিষেকের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সন্দেশখালি নিয়ে রাজনীতি হয়েছে। লোকসভার প্রচারে বসিরহাটে দাঁড়িয়ে একথা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই লোকসভার ভোট বাংলা বনাম বাংলার বিরোধীদের। তাঁর দাবি, পাঁচ বছর আগে আট দফায় হেরেছে, এবারও সাত দফায় হারবে বিজেপি।

সম্প্রতি দক্ষিণ দিনাজপুরে দাঁড়িয়ে বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ করেছিলেন তিনি। এদিন বসিরহাটে তিনি জানান, দেড়শো ঘণ্টা পেরিয়ে গেলেও বিজেপির এই ব্যাপারে সাহস হল না। তাই গত ১০ বছরে কী করেছে বিজেপি, সেই রিপোর্ট পেশের দাবি করেছেন অভিষেক।

এদিন লোকসভার প্রচারে দক্ষিণবঙ্গে প্রথম সভা করলেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, বাংলাকে ১০ পয়সা দিয়েও সাহায্য করেনি কেন্দ্র। ২০২১ সালের পর থেকে বাংলায় বন্ধ করে দেওয়া হয়েছে আবাসের টাকা।


You might also like!