kolkata

2 years ago

Durgapuja 2023 : মাতৃদর্শনের জন্যও এবার চালু হচ্ছে পুলিশের বিশেষ অ্যাপ

Durgapuja 2023 (File Picture)
Durgapuja 2023 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসন্ন দূর্গাপুজোকে শহর বাসীর কাছে আরো আকর্ষনীয় করে তুলতে লালবাজার আনছে বিশেষ এক অ্যাাপ। কোন মণ্ডপের সামনে কত মানুষের লাইন, কোন মন্ডপে ভিড় কতটা সেদিকে নজর রাখবে পুলিশের বিশেষ অ‌্যাপ ও সফটওয়‌্যার। সেইমতো কোনও বড় পুজো মণ্ডপে ভিড় থাকলে কতক্ষণ পর গেলে ঠাকুর দেখা সহজ হবে, সেই তথ‌্য জানতে পারবেন দর্শনার্থীরা। রাস্তার মোড়ে বৈদ্যুতিন স্ক্রিন ও সোশ‌্যাল মিডিয়ায় তা দর্শনার্থীদের জানিয়ে দেবে লালবাজার। 

এই বছর পুজোয় কয়েক লাখ মানুষের ভিড় হবে বলে অনেকটাই নিশ্চিত পুলিশ। সাধারণভাবে পুজোর মাস দুই আগে থেকেই কোন পুজো কমিটি কী থিম তৈরি করছে, পুলিশ তা জানার চেষ্টা করে। যদিও পুলিশের দাবি, কোনও পুজো কমিটিই সহজে থিম জানাতে চায় না। তবে পুজোয় ‘ক্রাউড সার্কুলেশন’ পুলিশের কাছে অত‌্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বছর থেকেই দর্শনার্থীদের সুবিধার জন‌্যই নতুন পদ্ধতি চালু করছে লালবাজার।

সাধারণভাবে দর্শনার্থীরা গাড়ি করে বা হেঁটে একটি মণ্ডপের দিকে যাওয়ার সময় জানতে পারেন না যে, সেই মণ্ডপে কত ভিড় রয়েছে বা মণ্ডপের সামনে কতজন দর্শনার্থীর লাইন রয়েছে। অথচ দর্শনার্থীদের এই তথ‌্য আগাম জানা থাকলে, সেই বিশেষ মণ্ডপে তখন তাঁরা যাবেন না। ওই মণ্ডপ এড়িয়ে তাঁরা অন‌্য মণ্ডপে যেতে পারবেন। সেই ভাবনা নিয়েই এই বছর লালবাজার চালু করছে ‘পুজো কিউ ওয়েটিং টাইম অ‌্যান্ড ডিসপ্লে সিস্টেম’। সম্প্রতি এই ব‌্যাপারে লালবাজারের কর্তারা একটি বৈঠক করেন। তাতেই এই পদ্ধতি চালু করার ব‌্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। লালবাজার জানিয়েছে, এই কুড়িটি মণ্ডপে তৈরি থাকবে কলকাতা পুলিশের বিশেষ টিম। টিমের হাতে থাকবে নিজস্ব ক‌্যামেরা। ওই ক‌্যামেরার সঙ্গে সংযুক্ত থাকবে জিপিএস, বিশেষ সফটওয়‌্যার ও অ‌্যাপ। ভিডিও ক‌্যামেরায় মণ্ডপের ভিতর মানুষের ভিড় ও বাইরে দর্শনার্থীদের লাইনের ছবি তোলা হবে। এর পর সফটওয়‌্যার ও অ‌্যাপের মাধ‌্যমে বিশ্লেষণ করা হবে যে, মণ্ডপ ও তার চারপাশে কত মানুষের ভিড় রয়েছে।

You might also like!