Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather forecast of Bengal: বৃষ্টির পূর্বাভাসের মধ্যেও গ্রীষ্মের গরম শুরু, দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই

Weather forecast of Bengal (File Picture)
Weather forecast of Bengal (File Picture)

 

কলকাতা, ৩০ মার্চ: বসন্তকাল শেষ হতে এখনও বেশ কিছু দিন বাকি, এরইমধ্যে গ্রীষ্মের গরম শুরু হয়ে গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। বৈশাখ শুরুর আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। তবে, একই সঙ্গে রাজ্যের কিছু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। আশঙ্কার কথা জানিয়ে পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, বৈশাখের আগে কলকাতার আবহাওয়াও খুব একটা মনোরম থাকবে না। এপ্রিলের শুরুতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে।

গরম বাড়লেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার কারণে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তা থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি আসছে। কিন্তু বৃষ্টি হলেও গরম কমবে না।

You might also like!