Breaking News
 
CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের

 

Venezuela Earthquake: ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, মৃত্যু বেড়ে ২,২৯৫

Venezuela Earthquake Death Toll Rises to 2,295
Venezuela Earthquake Death Toll Rises to 2,295

 

কারাকাস, ২ জুলাই : সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে ভেনেজুয়েলা। ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,২৯৫। এখনও বহু মানুষ নিখোঁজ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, গত ২৪ জুন দেশে অনুভূত হওয়া দু'টি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,২৯৫-এ পৌঁছেছে, আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১১,২৬৭ ।

রদ্রিগেজ বলেন, “বর্তমানে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২,৮৪১ হিসেবে গণনা করছি।” তিনি বলেন, ৪,০০০ জনেরও বেশি আন্তর্জাতিক ও দেশীয় উদ্ধারকর্মী এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ৬,৪৬১ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ২৫টি অস্থায়ী ক্যাম্প চালু রয়েছে—যার মধ্যে লা গুয়াইরায় ১৩টি, কারাকাসে আটটি, মিরান্দায় দু'টি, কারাবোবোতে একটি এবং ইয়ারাকুয়ে একটি ক্যাম্প চালু।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…