International

3 years ago

Secretary General of the United Nations : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্ব বিবেকের প্রতি 'অপমান' : রাষ্ট্রসংঘের মহাসচিব

UN Secretary
UN Secretary

 


জেনেভা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বিশ্বের সম্মিলিত বিবেকের প্রতি ‘অপমান’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রায় এক বছর পর অনুষ্ঠিত হওয়া সাধারণ পরিষদের বৈঠকে তিনি এ নিন্দা জানান।

সাধারণ পরিষদে গুতেরেস বলেন, ইউক্রেনে রাশিয়ার এই আক্রমণ আমাদের সম্মিলিত বিবেকের অবমাননা। এটা রাষ্ট্রসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুদ্ধটি আঞ্চলিক অস্থিতিশীলতা ও বৈশ্বিক উত্তেজনা বাড়াচ্ছে। একইসঙ্গে অন্যান্য সংকট থেকে বিভিন্ন সংস্থার মনোযোগ সরিয়ে দিচ্ছে। এখনই সময় এসেছে এই যুদ্ধ থেকে সরে আসার। কারণ এটি সনদে ঘোষিত নীতিগুলোকে ক্ষয় করার পাশাপাশি সংকটকে আরও গভীর করবে।

যুদ্ধ সমাধান নয় বলে উল্লেখ করে রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, ইউক্রেনের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ইউক্রেনীয়, রাশিয়ান ও বিশ্বের সব মানুষের শান্তি প্রয়োজন।এদিকে সাধারণ পরিষদের বৈঠকে ক্রেমলিন পশ্চিমাদের অভিযুক্ত করেছে। তারা বলছে, ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা যেকোনও মূল্যে রাশিয়াকে পরাজিত করতে চায়।

You might also like!