Breaking News

 

International

3 years ago

Egypt : মিশরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত দুই, আহত অন্তত ১৬ জন

train derailed
train derailed

 

কায়রো, ৮ মার্চ: মিশরে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী একটি ট্রেন। মঙ্গলবার রাজধানী কায়রোর কাছে কালিয়ুবে বেলাইন হয়ে পড়ে একটি যাত্রীবোঝাই ট্রেন। ঘটনাস্থল থেকে দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬ জন। কী করে দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। কালিয়ুব স্টেশন থেকে যাত্রীবোঝাই ট্রেনটি মেনোউফের দিকে যাচ্ছিল। কালিয়ুব স্টেশনের কাছে লাইন থেকে নেমে যায় ট্রেনটি। সেই সময় ট্রেনটি ভাল গতিতে ছিল। ফলে দুর্ঘটনার অভিঘাতও বেশি।

দুর্ঘটনার খবর পেয়েই অকুস্থলের দিকে ছোটে অন্তত ২০টি অ্যাম্বুল্যান্স। জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থল থেকে দু’টি দেহ উদ্ধার করা হয়। বহু যাত্রী আহত হয়েছেন। তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। ট্রেনটির অন্তত দু’টি কামরা একে অপরের সঙ্গে সংঘর্ষের জেরে দুমড়েমুচড়ে গিয়েছে। সেই কামরা থেকেই দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়।


You might also like!