International

3 years ago

Trump appear in court : আদালতে হাজির হতে নিউইয়র্কে পৌঁছলেন ট্রাম্প

Donald Trump
Donald Trump

 

ওয়াশিংটন, ৪ এপ্রিল : পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় আজ মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আদালতে হাজিরা দেওয়ার জন্য ফ্লোরিডা ছেড়ে ইতিমধ্যেই নিউইয়র্কে পৌঁছেছেন রিপাবলিকান নেতা। রাতে ট্রাম্প টাওয়ারেই কাটাবেন। দুপুরে হাজিরা (ভারতীয় সময় রাত পৌনে বারোটা নাগাদ) দেবেন ম্যানহাটন আদালতে।

গত বৃহস্পতিবারই নীল ছবির নায়িকা ও বিখ্যাত স্ট্রিপার স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য অনৈতিকভাবে ঘুষ দেওয়ার অপরাধে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছিল ম্যানহাটনের অ্যাটর্নি কার্যালয়। মার্কিন ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন। যদিও ট্রাম্পের দাবি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তাঁকে ফাঁসানো হয়েছে। যে কোনও বিচারের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন তিনি।

আজ ম্যানহাটন আদালতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের দুই হাতের দশ আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি তাঁর মুখ মণ্ডলের ছবি তোলা হবে। গ্রেফতারের কোনও সম্ভাবনাই নেই। আদালতে হাজিরা দেওয়ার পরে সাংবাদিক সম্মেলন করতে পারেন প্রাক্তন প্রেসিডেন্ট। ম্যানহাটনের গ্র্যান্ড জুরির অভিযোগপত্রে নির্দিষ্ট কোনও অভিযোগ আনা হয়েছে কিনা, তা জানা যায়নি। মামলা লড়তে নতুন আইনজীবী নিয়োগ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

You might also like!