Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Nepal Samesex Marriage: দক্ষিণ এশিয়ায় এই প্রথম! নেপালে সরকারি ভাবে নথিভুক্ত হল সমলিঙ্গ বিবাহ

Nepal Samesex Marriage
Nepal Samesex Marriage

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাস পাঁচেক আগেই আইনি স্বীকৃতি পেয়েছিল। নেপালে এই প্রথম সরকারি ভাবে নথিভুক্ত হল কোনও সমলিঙ্গ বিবাহ। দক্ষিণ এশিয়ায় নেপালেই এমনটা প্রথম হল।

২৭ বছরের সুরেন্দ্র পাণ্ডে এবং ৩৫ বছরের রূপান্তরকামী মহিলা মায়া গুরুং-এর বিয়েকে স্বীকৃতি দিল নেপালের আইন।সমকামী দম্পতিদের সমান সুযোগ এবং অধিকার দেওয়ার দাবিতে সম্প্রতি নেপালের সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল চলতি বছরের জুনে। সেই মামলার শুনানিতেই সমলিঙ্গ বিবাহকে বৈধ ঘোষণা করা হয়েছিল।

নেপালের সুপ্রিম কোর্ট অবশ্য ২০০৭ সালেই সমলিঙ্গ বিবাহকে আইনি বলে ঘোষণা করেছিল। ২০১৫ সালে নেপালের সুপ্রিম কোর্ট একটি নির্দেশনামায় জানায়, লিঙ্গ এবং যৌন সংক্রান্ত বিষয়ে সংখ্যালঘু মানুষদের উপর প্রযুক্ত সমস্ত ‘বৈষম্যমূলক’ আইনে পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে সমলিঙ্গ বিবাহের জন্য আলাদা আইন তৈরির কথাও বলে আদালত। কিন্তু অভিযোগ, তার পরে দেশের কোনও সরকারই এই বিষয়ে অগ্রসর হয়নি।


You might also like!