Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

1 year ago

Durga Puja 2024: দুর্গাপুজোতেও শঙ্কার বার্তাবরণ, সুষ্ঠুভাবে কি পুজো সম্পন্ন করতে পারবে সরকার?

Durga Puja in Bangladesh
Durga Puja in Bangladesh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব ঘরের দরজায়। প্রতি বছরের মতো এ বছরও বাংলাদেশে আয়োজিত হয়েছে বহু পুজো। কিন্তু হাসিনা অধ্যায় শেষ হবার পর থেকেই পুজো নিয়ে যথেষ্ট সংশয় ছিল হিন্দুরা । পুলিশ জানিয়েছে, নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সব ধরনের প্রস্তুতি থাকলে এবার ভিন্ন এক আতঙ্ক আর শঙ্কা কিন্তু রয়েছে বাংলাদেশের সংখ্যালয়ুদের মনে। গত ৫ অগস্ট বাংলাদেশে পালাবদলের পর কেউ কেউ চেষ্টা করেছে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে। কোথাও কোথাও মন্দিরে হামলারও ঘটনা ঘটেছে। অনেকেই আশঙ্কা করছেন, প্রশাসন তৎপর না হলে ঘটতে পারে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে পুলিশ জানিয়েছে, তারা সব দিক থেকে প্রস্তুত, হিন্দুদের ধর্মাচরণে যাতে কোনো বাধা না আসে তা তারা দেখবেন।

এই মুহূর্তে বাংলাদেশের পুজো মন্ডপে চলেছে চূড়ান্ত প্রস্তুতি। ব্যস্ততা বেড়েছে প্রতিমা কারিগরদের, যেন দম ফেলার ফুরসত নেই তাদের। মৃৎশিল্পীরা বলেন, শেষ সময়ে ব্যস্ততা বেড়েছে তাঁদের। তাই সকাল থেকে রাত পর্যন্ত প্রতিমা তৈরির কাজ করছেন পুরোদমে। প্রতিবারের মতো এবারেও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে চান দর্শনার্থীরা। সকলেই চাইছে ভালোয় ভালোয় পুজো মিটে যাক।

You might also like!