Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

10 months ago

Pakistan Blast: পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দফতরে হামলা, আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩

Suicide bombers kill 3 at Pakistan paramilitary HQ
Suicide bombers kill 3 at Pakistan paramilitary HQ

 

পেশোয়ার, ২৪ নভেম্বর : পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনী ‘ফ্রন্টিয়ার কোর’-এর সদর দফতরে হামলা চালাল বন্দুকধারী আততায়ীরা আত্মঘাতী বোমা বিস্ফোরণে বাহিনীর অন্তত তিন জওয়ানের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দফতরে হামলা চালায় দুই হামলাকারী। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় তারা। বিস্ফোরণের জেরে অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

পাকিস্তানের আধা সামরিক বাহিনী ‘ফ্রন্টিয়ার কোর’-এর সদর দফতরটি রয়েছে পেশোয়ারের ঘনবসতিপূর্ণ এলাকায়। কাছেই রয়েছে পাক সেনার ক্যান্টনমেন্ট। তাই ওই এলাকায় এই ধরনের ঘটনায় চিন্তিত পাক পুলিশ-প্রশাসনও। আপাতত এলাকাটি ঘিরে রেখেছে সেনা ও পুলিশ বাহিনী।

You might also like!