Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

International

4 years ago

Rajapakhe in Bangkok : সিঙ্গাপুরে একমাস কাটিয়ে ব্যাঙ্ককে পা রাখলেন গোতাবায়া রাজাপক্ষ

Srilankan ex PM Rajapakhe in Bangkok
Srilankan ex PM Rajapakhe in Bangkok

 

ব্যাঙ্কক, ১২ আগস্ট  : সিঙ্গাপুরে একমাস কাটানোর পর ব্যাঙ্ককে এসে পৌঁছলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। প্রবল জনরোষের মুখে গত মাসেই শ্রীলঙ্কা ছাড়তে বাধ্য হয়েছিলেন গোতাবায়া। এরপর মলদ্বীপ ঘুরে সিঙ্গাপুরে আশ্রয় নেন তিনি।

সূত্রের দাবি, সেদেশে ভিসার মেয়াদ ফুরিয়েছে গোতাবায়ার। সেই কারণেই আবারও 'ঠিকানা' বদল করতে হল তাঁকে। যদিও অন্য একটি সূত্র থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই গোতাবায়ার ভিসার মেয়াদ ১১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সিঙ্গাপুর সরকার।

গত মাসে কার্যত প্রাণ হাতে করে কলম্বোর বিলাসবহুল সরকারি বাসভবন ছাড়তে বাধ্য হয়েছিলেন গোতাবায়া রাজাপক্ষ। স্বভূমি ছেড়ে সটান মলদ্বীপ পাড়ি দিয়েছিলেন তিনি ৷ তারপর সেখান থেকে যান সিঙ্গাপুর। এরপর মলদ্বীপ থেকে 'ব্যক্তিগত সফরে' সিঙ্গাপুর পৌঁছে গিয়েছিলেন তিনি ৷ টানা একমাস সেখানেই কাটিয়ে ব্যাঙ্ককে পা রাখলেন।

এদিকে, গোতাবায়ার রাজনৈতিক সহযোদ্ধা রনিল বিক্রমসিংহেকে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে ৷ গত ৪৪ বছরে এই প্রথম শ্রীলঙ্কার পার্লামেন্ট সরাসরি কোনও প্রেসিডেন্টকে নির্বাচন করল ৷ গত প্রায় সাড়ে চার দশক ধরে এই দায়িত্ব পালন করে এসেছে দেশের আমজনতা ৷ সর্বদাই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে গণভোটের মাধ্যমে ৷


You might also like!