Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Chandrayaan:৫০ বছর পর চাঁদে চলল রাশিয়া, ভারতের চন্দ্রযানের আগেই অবতরণ করবে লুনা-২৫

Russia walked on the moon after 50 years, Luna-25 will land before India's Chandrayaan
Russia walked on the moon after 50 years, Luna-25 will land before India's Chandrayaan

 

মস্কো, ১১ আগস্ট : প্রায় ৫০ বছর পর চাঁদের উদ্দেশ্য পাড়ি দিল রাশিয়ার চন্দ্রযান ''লুনা ২৫''। শুক্রবার (স্থানীয় সময়) মস্কো থেকে কিছুটা দূরের এক জায়গা থেকে লুনা ২৫-র সফল উৎক্ষেপণ হয়েছে। যা নিয়ে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থাকে শুভেচ্ছা জানাল ইসরো। উৎক্ষেপণের দিন দশ-বারো মধ্যেই চাঁদে অবতরণ করার কথা ভ্লাদিমির পুতিনের দেশের চন্দ্রযানের। ইউক্রেন যুদ্ধের মাঝে কোণঠাসা রাশিয়া চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়ে দুনিয়ার কাছে বার্তা রাখল।

চাঁদের দক্ষিণ মেরুতে জল, বরফের সন্ধান সহ নানা গবেষণার কাজে রবোটিক ল্যান্ডার পাঠালো পুতিনের দেশ। সব ঠিকঠাক থাকলে ভারতের চন্দ্রযানের দিন দুয়েক আগেই চাঁদে অবতরণ করবে রাশিয়ার লুনা-২৫। আগামী ১৬ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করছে রাশিয়ার চন্দ্রযান ''লুনা ২৫''। তারপর ২১ আগস্ট সেটি চাঁদে ল্যান্ড করার কথা। তবে এমনও মনে করা হচ্ছে, ভারতের চন্দ্রযান-৩-এর সঙ্গে ২৩ আগস্ট রাশিয়ার লুনা ২৫-এ চাঁদে অবতরণ করবে। তবে সবই নির্ভর করছে লুনা ২৫-র চাঁদের কক্ষপথে পৌঁছনোর পর তার টেকনিক্যাল বিষয়গুলির ওপর।


You might also like!