Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

International

1 year ago

Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে শেষ বিবৃতি ঋষির, সুনক বললেন পরাজয়ের দায় নিলাম

Rishi Sunak
Rishi Sunak

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে শেষ বিবৃতি দিলেন ঋষি সুনক। দেশবাসীর উদ্দেশ্যে ঋষি বলেছেন, এই পরাজয়ের দায় আমি নিলাম। বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেছেন, "দেশের উদ্দেশে আমি প্রথমেই বলতে চাই, আমি দুঃখিত। আমি নিজের সব দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা একটি স্পষ্ট সংকেত পাঠিয়েছেন যে সরকারকে পরিবর্তন করতে হবে এবং আপনাদের একমাত্র রায় যা গুরুত্বপূর্ণ। আমি এই পরাজয়ের দায় নিচ্ছি...এই ফলাফলের পর আমি দলের নেতার পদ থেকে সরে দাঁড়াবো।" ঋষি আরও বলেছেন, "অনেক কঠিন দিনের শেষে এই কঠিন দিন। ব্রিটেন বিশ্বের সেরা দেশ এবং ব্রিটিশ জনগণকে সম্পূর্ণরূপে ধন্যবাদ।"

ব্রিটেনে কিয়ার স্টার্মার-এর নেতৃত্বে লেবার পার্টি বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসতে চলেছে। ৬৫০ আসনের হাউস অফ কমনসের নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী লেবার পার্টি জিতছে ৪১০-টি আসনে, প্রধানমন্ত্রী ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি জিতেছে ১১৯-টিতে। লিবারেল ডেমোক্র্যাটরা জিতেছেন ৭১-টিতে । স্কটল্যান্ড ন্যাশনালিস্ট পার্টি ৮-টি আসনে জয়লাভ করেছে। ২০১০ সালে লেবার পার্টি ক্ষমতা থেকে অপসারিত হয়।


You might also like!