Breaking News

 

International

3 years ago

Imran Khan : ইমরানের ভাষণ ও সাংবাদিক বৈঠকের সম্প্রচার নিষিদ্ধ করল পাক সরকার

Imran Khan
Imran Khan

 

ইসলামাবাদ, ৬ মার্চ : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ ও সাংবাদিক বৈঠকের সম্প্রচারে নিষেধজ্ঞা জারি করল পাক সরকার । রবিবার গ্রেফতারে ব্যর্থ হওয়ার পরে ইমরান খানের ভাষণ ও সাংবাদিক বৈঠকের সম্প্রচারে নিষেধজ্ঞা জারি করল শাহবাজ শরিফ সরকারের অঙ্গুলিহেলনে চলা পাক ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। নির্দেশিকায় ‘পেমরা’র পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান লাগাতার দেশের সরকারি প্রতিষ্ঠান, শীর্ষ কর্তাদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন। তাঁদের বিরুদ্ধে ক্রমাগত ভিত্তিহীন অভিযোগ তুলছেন। সরকারের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে সাহায্য করে এমন ভাষণ দিচ্ছেন ও উস্কানিমূলক বক্তৃতা করছেন। তাঁর এই আচরণে আইনশৃঙ্খলার অবনতির যথেষ্ট কারণ রয়েছে। সাধারণ জনজীবন ও শান্তি বিঘ্নিত হতে পারে। তাই ইমরান খানের সমস্ত ভাষণ ও সাংবাদিক বৈঠকের সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকার কিংবা দেশবিরোধী কোনও খবর কিংবা ভাষণ যেন সম্প্রচার না করা হয়।’

এর আগে গত বছরের আগস্ট ও নভেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচারের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিল পেমরা। যদিও দেশের অধিকাংশ বৈদ্যুতিন মাধ্যমের প্রবল আপত্তির মুখে ওই নির্দেশ প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল পেমরা। ফের ইমরানের ভাষন ও সাংবাদিক বৈঠক সম্প্রচারের উপরে নিষেধাজ্ঞা জারির সমালোচনায় সরব হয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ।

You might also like!