International

3 years ago

North Korea : উত্তর কোরিয়ায় নয়া ফতোয়া, কিমের মেয়ের নামে রাখা যাবে না সন্তানের নাম

North Korea
North Korea

 

পিয়ংইয়ং, ১৬ ফেব্রুয়ারি : নতুন ফরমান জারি হয়েছে উত্তর কোরিয়ায়। জানানো হয়েছে, কিমের মেয়ের নামে যেন দেশের কোনও মেয়ের নাম না হয়। যদিও কারও একই নাম থেকেও থাকে তবে তা অবিলম্বে বদলে ফেলতে হবে। উত্তর কোরিয়া শাসক কিম জং উনের দশ বছরের মেয়ের নাম জু আয়ে। সেদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, কিমের মেয়ের নামে যেন দেশের কোনও মেয়ের নাম না হয়। দেশের যে মেয়েদের নাম জু আয়ে তাঁরা যেন দ্রুত তাঁদের নাম বদলে ফেলে। এবিষয়ে এক সপ্তাহের সময় বেধে দেওয়া হয়েছে । শাসকের এমন ফরমান পছন্দ না হলেও নির্দেশ মানতে বাধ্য হচ্ছে নাগরিকরা। কারণ স্বয়ং কিমের মেয়ের বিষয় বলে কথা।


প্রসঙ্গত, কিম জং উনের তিন সন্তান রয়েছে। এদের মধ্যে কেবলমাত্র জু আয়েকেই প্রকাশ্যে দেখা গিয়েছে। প্রথমবার দেখা যায় গত বছরের নভেম্বর মাসে। সেনার প্যারেডের সময় দেখা গিয়েছিল কিম-কন্যাকে।


উল্লেখ্য, ২০১৪ সালে নিজের নামের বিষয়ে একই ফরমান জারি করেছিল কিম। যার পর উত্তর কোরিয়ার বাকি কিমদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার যোগাড় হয়েছিল। দ্রুত সকলেই নাম বদলে ফেলেন।

You might also like!