International

3 years ago

Miracle :'রাখে হরি, মারে কে' - তুরস্কের ভূমিকম্পে 'মিরাকেল'

international
international

 

তুরস্ক ও সিরিয়ার ,১৭ ফেব্রুয়ারী ঃ   তুরস্ক ও সিরিয়ার ধ্বংস্তূপের হাহাকার এখনো আকাশে বাতাসে ধ্বনিত হয়ে চলেছে। ভারত সহ পৃথিবীর ৭০টি দেশের উদ্ধারকারী দল নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পৌঁছে দিচ্ছে ওষুধ ও ত্রাণসামগ্রী। এরই মধ্যে ঘটলো এক 'মিরাকেল'। ভূমিকম্পের ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে নেলিহান কিলিক (৪২) নামে এক নারীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। সকলেই আনন্দিত। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে তাকে কাহরামানমারাস প্রদেশের একটি ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এমন মিরাকেল আগেও ঘটেছে। তবে ১০ দিন ধ্বংসস্তূপের নীচে বেঁচে থাকা সত্যি মিরাকেল।


  এই সুখবর চারিদিকে ছড়িয়ে পড়তেই মানুষের মুখে আনন্দের হাসি ফুটেছে। উদ্ধারের পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিনে আলেয়েনা ওলমেজ নামে ১৭ বছরের এক কিশোরী এবং মেইসাম ও আলী নামে দুই সন্তানসহ ইলা নামে এক গৃহবধূকেও উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত সরকারি খবর অনুযায়ী মৃতের সংখ্যা তুরস্কে ৩৮ হাজার ও সিরিয়ায় ৮ হাজার  ছাড়িয়েছে। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন প্রকৃতির রোষ। প্রকৃতির কাছে মানুষ বড়ো অসহায়।

You might also like!