International

3 years ago

Layoffs at Boeing : এবার কর্মীছাঁটাই বোয়িং-য়ে, চাকরি যাচ্ছে এইচআর ম্যানেজার সহ প্রায় ২০০০ কর্মীর

Boeing
Boeing

 

ওয়াশিংটন, ৭ ফেব্রুয়ারি : এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে আমেরিকান মাল্টিনাশানাল বিমান কোম্পানি বোয়িং। লোকসান কমাতে এইচআর ম্যানেজার সহ প্রায় দুই হাজারের মত কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা।

সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, সার্বিক ও সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। এখনও পর্যন্ত দুই হাজার কর্মীকে ছাঁটাই করার কথা ভাবা হয়েছে। কোন কোন দফতরের কর্মী কমিয়ে দেওয়া হবে, সে ব্যাপারে চূড়ান্ত পরিকল্পনা করা হয়নি। পরিকল্পনায় রয়েছে সংস্থার অর্থ দফতর এবং মানব সম্পদ উন্নয়ন দফতরের কর্মী সংখ্যা হ্রাস করার। যদিও এখনও কাউকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়নি। ছাঁটাইয়ের নোটিশ জারি হলেই সংবাদমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

তবে সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সংবাদসংস্থা এপি জানিয়েছে, বোয়িং-য়ের মানব সম্পদ দফতরের শীর্ষকর্তা এবং তাঁর দফতরের কর্মীদের একটি বিশাল অংশ কাজ হারাতে চলেছেন। আগামীদিনে তারা মূলত আউট সোর্সিংয়ের ওপর জোর দেবেন। যে সব পদ খালি হবে, সেই সব পদের জন্য তারা আউট সোর্সিং করবে। এই বিষয়ে তারা বেঙ্গালুরুস্থিত টাটা কনসাল্টিং সার্ভিসেসের সঙ্গে আগামীদিনে কথা বলবে। এক প্রস্থ তাদের সঙ্গে বোয়িংয়ের কথা হয়েছে। আর্থিক মন্দার কথা মাথায় রেখে বহু সংস্থাই কর্মী ছাঁটাই করেছে। তবে এখনও পর্যন্ত কোনও সংস্থার এইচ আর ম্যানেজার চাকরি হারানোর খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দি বোয়িং কোম্পানী একটি আমেরিকান মাল্টিনাশানাল কর্পোরেশান, যারা বিমান, রোটোরক্রাফট, রকেট, ও স্যাটেলাইট; পরিকল্পনা, তৈরি এবং বিক্রয় করে। এই কোম্পানী ভাড়া এবং পণ্য সমর্থন সেবা প্রদান করে। বোয়িং সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমানের নির্মাতাদের মধ্যে অন্যতম।

You might also like!