Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Parvathaneni Harish: কাশ্মীর সর্বদাই ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে , পি হরিশ

Parvathaneni Harish
Parvathaneni Harish

 

নিউইয়র্ক, ২৩ জুলাই : কাশ্মীর সর্বদাই ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে, রাষ্ট্রসঙ্ঘে জোর দিয়ে বললেন ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ। পাকিস্তানের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে প্ররোচণা দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের 'প্রাকৃতিক সম্পদ শাসন : শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির ভিত্তি' শীর্ষক উচ্চ-স্তরের বিতর্কে পি হরিশ পাকিস্তানের তীব্র নিন্দা করেন।

আমেরিকার সময় অনুযায়ী, বুধবার পি হরিশ বলেন, "এই ফোরামে অন্য কোনও বিষয় উত্থাপন করা আমাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু তারা নিজেদের মিথ্যা বয়ান ছড়ানোর জন্য আজকের আলোচনাকে অপব্যবহার করার পথ বেছে নিয়েছে।" হরিশ বলেন, "জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের অবিচ্ছেদ্য অংশ—যা অতীতে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটিই সেই সাংবিধানিক ও আইনি বাস্তবতা, যা পাকিস্তান ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে চলেছে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…