International

11 hours ago

Donald Trump: ইরানের কাছে আর পরমাণু অস্ত্র থাকবে না, দাবি ট্রাম্পের

US President Donald Trump
US President Donald Trump

 

ওয়াশিংটন, ১৬ জুন : ইরানের কাছে কোনও পরমাণু অস্ত্র থাকবে না, এমনই দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন, "ইরান কখনোই পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে!" শান্তি-সমঝোতায় ইরানকে কোনও আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে না। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।




সামাজিক মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, ইরানকে আমেরিকা ৩০ হাজার কোটি ডলার দিচ্ছে বলে যে খবর ছড়িয়েছে, তা ঠিক নয়। তাঁর বিরোধী রাজনৈতিক শিবির ডেমোক্র্যাটিক পার্টি এই খবর ছড়াচ্ছে বলে দাবি ট্রাম্পের। তবে ইরান যে নিজেদের কাছে পরমাণু অস্ত্র না রাখতে রাজি হয়েছে, সে কথা মেনে নিয়েছেন ট্রাম্প।

You might also like!