Breaking News

 

International

3 years ago

Iran : নারীশিক্ষা বন্ধ করতে ইরেনে ছাত্রীদের পানীয় জল বিষ প্রয়োগ - অভিযোগ অনেকের

Iran
Iran

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ইরানের একটি অংশ চিরকালই নারী শিক্ষা ও নারী অগ্রগতির বিরুদ্ধে। তারাও অনেকটা তালিবানি নীতির পৃষ্ঠপোষক। সেই পরিস্থিতিতে নতুন সঙ্কট ইরানের একাধিক ছাত্রীদের স্কুলে। নারীশিক্ষা বন্ধে এবার ছাত্রীদের বিষ প্রয়োগের অভিযোগ উঠল ইরানে। সম্প্রতি সেদেশের একাধিক শহরে বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়েন শ খানেক ছাত্রী। খোদ ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি একথা জানিয়েছেন। রোববার এক বিবৃতিতে  তিনি বলেছেন, নারীশিক্ষার বিরোধীরাই এমন কাজ করেছেন। এ ঘটনায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। ফলে একটা ভয়ঙ্কর সঙ্কট তৈরি হয়েছে ইরানের সামাজিক জীবনে।


  সরকারের পক্ষ থেকে মনে করা হচ্ছে যারা নারী শিক্ষার বিরুদ্ধে তারা এই অপকর্ম করে থাকতে পারে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, এ ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে পানাহি বলেছেন, ‘দক্ষিণ ইরানের কোম শহরের একাধিক স্কুলে ছাত্রীদের শরীরে বিষক্রিয়ার খবর পাওয়া যাচ্ছিল। তারপর তদন্তে দেখা গেছে কিছু লোকজন চাইছিল স্কুল বন্ধ করে দিতে, বিশেষ করে মেয়েদের স্কুলগুলো।’ তিনি আরও জানিয়েছেন, এই বিষক্রিয়া ঘটানোর জন্য যে ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছিল, সেগুলো যুদ্ধে ব্যবহৃত রাসায়নিক নয়। সেই বিষ নিষ্কাশনের জন্য জটিল কোনো চিকিৎসারও প্রয়োজন নেই। ব্যবহৃত রাসায়নিকের বেশিরভাগেরই চিকিৎসা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!