International

3 years ago

Earthquake : ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সাহায্য ভারতের, ত্রাণসামগ্রী ও ওষুধ নিয়ে পৌঁছল বিমান

India helps turkey on earthquake disaster
India helps turkey on earthquake disaster

 

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে সহায়তার জন্য ভারত থেকে রওনা দিল উদ্ধারকারী দলের প্রথম ব্যাচ। জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল (এনডিআরএফ)-এর এই ব্যাচটির সঙ্গে রয়েছে ত্রাণসামগ্রী, ওষুধপত্র এবং মেডিক্যাল যন্ত্রপাতি। নিয়ে যাওয়া হয়েছে বিশেষ ভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াডও। ত্রাণ সামগ্রী ও অন্যান্য সরঞ্জাম নিয়ে মঙ্গলবারই আদানা পৌঁছেছে প্রথম ভারতীয় সি ১৭ বিমান।

তুরস্কের পাশাপাশি ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়াও। তুরস্ক এবং সিরিয়ার এই বিপর্যয়ে দু’দেশে পাশে দাঁড়িয়েছে ভারত। সোমবারই ভূমিকম্পে মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিআরএফ-এর ডিজি অতুল কারওয়াল জানিয়েছেন, প্রথম এনডিআরএফ টিম মঙ্গলবার ভোররাত তিনটে নাগাদ ৫১ জন উদ্ধারকর্মী, একটি ক্যানাইন স্কোয়াড নিয়ে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়।


You might also like!