Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Afghanistan Embassy Closed : আশঙ্কাই সত্যি হল, বন্ধ হয়ে গেল নয়াদিল্লির আফগানিস্তানের দূতাবাস ,কিন্তু কেন?

Afghanistan Embassy Closed
Afghanistan Embassy Closed

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভারত সরকারের সহযোগিতা মেলেনি । বন্ধ হয়ে গেল নয়া দিল্লির আফগান দূতাবাস । ৩০ সেপ্টেম্বর থেকেই বন্ধ হয়ে গিয়েছিল কাজ । ২৩ নভেম্বর থেকে পাকাপাকিভাবে দিল্লিতে আফগান দূতাবাসের দরজা বন্ধ হয়ে গেল ।

একটি বিবৃতি জারি করে আফগানিস্তান দূতাবাসের তরফে জানানো হয়েছে, ভিসা পুনর্নবীকরণ-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত সরকারের তরফে প্রত্যাশিত সাহায্য মেলেনি । সেইকারণেই দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । বিবৃতিতে বলা হয়, 'ভারত সরকারের ধারাবাহিক অসহযোগিতার কারণে ২৩ নভেম্বর থেকে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে । আশা করছি, এর ফলে দূতাবাসকে স্বাভাবিক ভাবে কাজ করতে দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের অবস্থানের ইতিবাচক পরিবর্তন হবে।’ যদিও অসহযোগিতার অভিযোগ আগেই খারিজ করে দিয়েছে বিদেশমন্ত্রক ।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর থেকেই দূতাবাসের কাজকর্ম বন্ধ করে দেওয়া হলেও শুধু ‘কনসুলার সার্ভিস’ সাময়িক ভাবে চালু রেখেছিলেন দূতাবাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে তাও বন্ধ করে দেওয়া হয় ।


You might also like!