Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

F-16 fighter jets: বিপদ বাড়বে রাশিয়ার ! ইউক্রেনের হাতে আসছে এফ-১৬ যুদ্ধবিমান

F-16 fighter jet (Collected)
F-16 fighter jet (Collected)

 

কিয়েভ, ১৯ আগস্টঃ অবশেষে ইউক্রেনের হাতে আসছে এফ-১৬ যুদ্ধবিমান। ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরেই ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে এই অত্যাধুনিক যুদ্ধবিমান পাবে কিয়েভ। শুক্রবার এমনটাই জানিয়েছে মার্কিন বিদেশ দফতার। যুদ্ধবিমান এফ-১৬ ইউক্রেনের হাতে এলে রাশিয়ার বিপদ যে বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না ।

রাশিয়ার সঙ্গে দেড় বছর ধরে চলা যুদ্ধে লাগাতার ড্রোন হানার মুখে পড়তে হচ্ছে ইউক্রেনকে। আগ্রাসী হয়েছে রুশ বিমানবাহিনীও। তাই দেশের আকাশপথ সুরক্ষিত করতে এবং পালটা মার দিতে দীর্ঘদিন ধরেই আমেরিকায় তৈরি এফ-১৬ ফাইটার জেট হাতে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছিল ইউক্রেন । অবশেষে তা ফলপ্রসূ হয়েছে। পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরই ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে এই অত্যাধুনিক যুদ্ধবিমান পাবে ইউক্রেন। এর ফলে যুদ্ধে রাশিয়ার উপর চাপ অনেকটাই বাড়তে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলার সময় ইউক্রেনের হাতে প্রায় ১২০টি যুদ্ধবিমান ছিল। মূলত, সোভিয়েত জমানার মিগ-২৯ এবং সুখোই-২৭ জেটগুলিই ভরসা জেলেনস্কি বাহিনীর। কিন্তু বিশেষজ্ঞদের মতে, রুশ বিমানহবাহিনীকে টক্কর দিতে হলে অন্তত ২০০টি যুদ্ধবিমান দরকার। সেই কারণেই দেশটি বহুদিন ধরেই পশ্চিমের মিত্রদের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চাইছিল।

You might also like!