Breaking News

 

International

3 years ago

Cuba : পাখির সঙ্গে ধাক্কা, কিউবায় জরুরি অবতরণ মার্কিন বিমানের

Southwest Airlines
Southwest Airlines

 

হাভানা, ৬ মার্চ  : মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লেগে কিউবায় জরুরি অবতরণ করল মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমান । পাখির সঙ্গে ধাক্কা লাগায় বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সেটিকে কিউবার রাজধানী হাভানায় জরুরি অবতরণ করান হয় । তবে এ ঘটনায় কেউ আহত হননি। জানা গেছে, বিমানটির গন্তব্য ছিল কিউবার রাজধানী হাভানা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল। কিউবার কর্তৃপক্ষ জানিয়েছে, হাভানা থেকে বিমানটি উড্ডয়নের পরই পাখির সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা যায়। এ অবস্থায় সেটি জরুরি অবতরণের জন্য হাভানায় ফিরে আসে।

সাউথওয়েস্ট এয়ারলাইনস ও কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির কেবিনে ধোঁয়া ঢুকে পড়েছিল। তবে এ ঘটনায় কেউ আহত হননি। এক বিবৃতিতে সাউথওয়েস্ট এয়ারলাইনস জানিয়েছে, বোয়িং ৭৩৭ ফ্লাইটটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। আর ক্রু ছিলেন ছয়জন। বিমানবন্দর থেকে আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির একটি ইঞ্জিন ও ডগারের সঙ্গে পাখির ধাক্কা লাগে বলে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস। বিবৃতিতে আরও বলা হয়, পাখির সঙ্গে ধাক্কার পর বিমানটিকে নিরাপদে হাভানায় ফিরিয়ে আনেন পাইলটরা। কেবিনে ধোঁয়া ঢুকে যাওয়ায় জরুরি অবতরণের পর যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। যাত্রীদের আরেকটি ফ্লাইটে ফোর্ট লডারডেলে পাঠানো হবে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস। এদিকে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

You might also like!