Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Defense Minister of Ukraine: ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

Oleksiy Reznikov (file Picture)
Oleksiy Reznikov (file Picture)

 

কিয়েভ, ৪ সেপ্টেম্বর: ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ওলেক্সি রেজনিকভকে সরালেন প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। রবিবার রাতে দেওয়া ভিডিও ভাষণে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন করে অগ্রসর হওয়ার সময় এসেছে।

নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রুস্তেম উমেরভকে মনোনীত করেছেন জেলেনস্কি। উমেরভ এতদিন ইউক্রেনের স্টেট প্রোপার্টি ফান্ড পরিচালনার দায়িত্বে ছিলেন। জেলেনস্কি তার ভাষণে বলেন, আমি বিশ্বাস করি সামরিক বাহিনী ও সমাজ উভয়ের সাথে সামগ্রিকভাবে আন্তসংযোগ তৈরিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন পন্থায় অগ্রসর হওয়া উচিত।

প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ওলেক্সি রেজনিকভ বরখাস্ত হওয়ার বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচিত হচ্ছিল। ধারণা হচ্ছে, তাকে লন্ডনে কিয়েভের নতুন রাষ্ট্রদূত করা হবে। কারণ ব্রিটেনের সিনিয়র রাজনীতিবিদদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি।

গত সপ্তাহে রেজনিকভ সাংবাদিকদের বলেছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে অন্য কোন অবস্থানে যাওয়া যায় তার চেষ্টা করছেন তিনি।

উল্লেখ্য, রেজনিকভ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার আগে থেকেই এই মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। ৫৭ বছর বয়সী রেজনিকভ ইউক্রেনের যুদ্ধের শুরু থেকেই নিয়মিত ইউক্রেনের পশ্চিমী মিত্রদের সাথে বৈঠকে যোগ দিয়েছেন এবং রুশ আগ্রাসন মোকাবিলায় আরও সামরিক সরঞ্জাম পেতে লবিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

You might also like!