Breaking News

 

International

3 years ago

Canada : টানা ৩ ঘণ্টা পর চালু হৃদস্পন্দন! ‘মৃত’ শিশুর প্রাণ ফিরল কানাডায়

Canada
Canada

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রেশ থেকে সকলের অলক্ষ্যে সুইমিংপুলে পড়ে যায় একরত্তি। বয়স মাত্র ১ বছর ৮ মাস। প্রবল ঠান্ডা জলে ডুবে যায় দুধের শিশু। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ততক্ষণে হাত-পা ঠান্ডা হয়ে গেছে একরত্তির। বন্ধ হয়ে গেছে হৃদস্পন্দনও।


স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় চিকিৎসক ও নার্সরা মুখ দিয়ে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালাতে থাকেন। এইভাবে ৩ ঘণ্টা বন্ধ ছিল শিশুটির হার্ট। অদ্ভুতভাবে ৩ ঘণ্টা পর চালু হয় একরত্তির হৃদযন্ত্র। মৃত্যুর কোল থেকে ফিরে আসায় স্বভাবতই খুশি ওই শিশুর পরিবার।



ঘটনাটি ঘটেছে কানাডায় । শিশুটির নাম ওয়েলন সন্ডার্স। ২৪ জানুয়ারি এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। ডে কেয়ারে’র সুইমিংপুলে পড়ে গিয়েছিল ওই শিশু। সেই সময় ওই এলাকায় তাপমাত্রা ছিল মাইনাসের নিচে। উদ্ধারকারী দল, ডাক্তার, নার্স প্রত্যেকের দলগত প্রচেষ্টায় অসাধ্য সাধন হয়। প্রাণ ফিরে পায় ওই ছোট্ট শিশু। জানা গিয়েছে, ৬ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ওই শিশুকে। বর্তমানে সুস্থ রয়েছে একরত্তি।

You might also like!