International

3 years ago

Collision Of Two Satellites In Earth's orbit:পৃথিবীর কক্ষপথে দু'টি উপগ্রহের সঙ্ঘর্ষ - পৃথিবীর দিকে ছুটে আসছে কয়েক টন আবর্জনা

Collision Of Two Satellites In Earth's orbit
Collision Of Two Satellites In Earth's orbit

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির প্রচুর উন্নতি করেছেন। সেই প্রযুক্তির সাহায্যেই মানুষ এখন সমস্ত মহাবিশ্বকে প্রায় নিজেদের হস্তগত করেছে। সেই আকাশ বিজ্ঞানের অন্যতম আবিষ্কার স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। এই মুহূর্তে 

পৃথিবীর কক্ষপথে প্রায় ৯ হাজার উপগ্রহ রয়েছে। ২০৩০ সালের মধ্যে ৬০ হাজার উপগ্রহ থাকবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞানিদের ধারণা পৃথিবী এবং চাঁদের মধ্যে অনেকগুলি উপগ্রহ রয়েছে। দুটি উপগ্রহের ধাক্কা লেগেছে কোনভাবে। আর সেই কারণেই এই বিপত্তি।

  ব্রিটেনের অন্যতম শীর্ষ বিজ্ঞানী ডঃ ইমোজেন ন্যাপার এই তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, মহাকাশ থেকে প্রায় ১০০ ট্রিলিয়ন আবর্জনা পৃথিবীর দিকে চলে আসছে।

তিনি সতর্ক করে বলেছেন, এর জেরে মহাকাশে ছড়িয়ে রয়েছে বহু ট্রিলিয়ন আবর্জনা, যা এখন পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মহাকাশ পরিষ্কারের উদ্দেশ্যে আবর্জনাগুলিকে পৃথিবীর দিকে প্রসারিত করা হয়েছে। এটাই বিজ্ঞানের নিয়ম।কারণ মহাকাশে আবর্জনা রাখা যায় না। তাহলে ভবিষ্যতে অন্য যেকোনো কৃত্রিম উপগ্রহের সঙ্গে ওই আবর্জনার ধাক্কা লেগে ব্যাপক বিপর্যয় ঘটতে পারে। তিনি বলেন, আর উপগ্রহ এতো বেশি থাকায়, মাঝে মধ্যে ঘর্ষণের ফলে স্যাটেলাইট ভেঙে প্রচুর আবর্জনা জমা হতে থাকে। তখন সেগুলিকে পৃথিবীর দিকে পাঠিয়ে দেওয়া হয়। সেই কারণেই পৃথিবীর দিকে ধেয়ে আসা ওই আবর্জনা থেকে তিনি মানুষকে সাবধান করে দিয়েছেন।


You might also like!