International

3 years ago

India China Conflict:অরুণাচল প্রদেশে চিনের পরোক্ষ আগ্রাসী - প্ৰতিবাদ ভারতের

India China Conflict:
India China Conflict:

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চিন অনন্তকাল ধরেই অরুণাচল প্রদেশের উপর শেন দৃষ্টি রেখেছে। ওখানে মাঝে মাঝেই লাল ফৌজ গন্ডগোল বাঁধানোর চেষ্টা করে। এবার চিন নতুন কৌশল নিলো। চিন নিজেরাই ভারতের অন্তর্গত অরুণাচল প্রদেশের ১১ টা জায়গার নাম পাল্টে দিলো। সেই সঙ্গে সেই জায়গাগুলোকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে। তীব্র প্রতিবাদ জানায় ভারত। এই নিয়ে তৃতীয়বার এই নাম বদল কাণ্ড ঘটাল চিন। এই বিষয়ে চিনের অসামরিক প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ‘দক্ষিণ তিব্বতের কিছু ভৌগোলিক এলাকার নাম পরিবর্তন করা হয়েছে।’ জানা যাচ্ছে, তার মধ্যে রয়েছে দু’টি বিস্তীর্ণ ভূমি এলাকা, দু’টি আবাসিক এলাকা, দু’টি নদী এবং পাঁচটি পর্বতশৃঙ্গ। এর আগে একাধিকবার চিন অরুণাচল নিয়ে নাক গলিয়েছে। সেই ভারত-চিন যুদ্ধের পর থেকেই অরুনাচলের প্রতি চিনের আগ্রাসী চলেছে।

   এর আগে ২০১৭ ও ২০২১ সালে যথাক্রমে অরুণাচল প্রদেশের ৬টি ও ১৫টি জায়গার নাম বদল করেছিল চিন। এবার করল ১১টি জায়গার নাম বদল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘‌এর আগেও চিন এরকম করেছে। আগেও বলা হয়েছে, এখনও বলা হচ্ছে, অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। নাম বদলে সত্য বদলে যাবে না।’‌ এই নিয়ে আন্তর্জাতিক মহলে ভারত তার প্রতিবাদ জানাতে চলেছে। মনে করা হচ্ছে লাদেখে ভারত-চিনের ঘটনাকে আবার উস্কে দিতে চাইছে চিন।


You might also like!