Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

10 months ago

Bangladesh Bus Arson: বাসে অগ্নিসংযোগ ঢাকায়, হতাহতের খবর নেই

An Alif Paribahan bus was set on fire in Savar around 10:45pm
An Alif Paribahan bus was set on fire in Savar around 10:45pm

 

ঢাকা, ১৭ নভেম্বর : মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণাকে ঘিরে অশান্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। এর প্রতিবাদে 'কমপ্লিট লকডাউন' কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

এমন পটভূমিতে রবিবার রাতে রাজধানী ঢাকা–সহ বিভিন্ন জায়গায় বাস ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরানো এবং মশাল মিছিলের খবর পাওয়া গেছে। সরকারের একজন উপদেষ্টার বাসভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। রাজধানী ঢাকার সেন্ট্রাল রোডে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে সেখানে ধোঁয়া উঠতে থাকে। ওই সময় উপদেষ্টা বাসভবনে ছিলেন বলে জানা গেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ও সোমবার সকালের মধ্যে ঢাকার মহম্মদপুর, সাভার, নারায়ণগঞ্জ, ধামরাই এলাকায় আগুন লাগানো হয়েছে বেশ কয়েকটি বাস এবং ট্রাকে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঢাকার কয়েকটি এলাকা থেকে হাতবোমা বিস্ফোরণের খবরও এসেছে। তবে সোমবার সকালে পুলিশ জানাচ্ছে, এখনও পর্যন্ত কোনও ঘটনাতেই মৃত্যুর কোনও খবর নেই।

You might also like!