Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

4 years ago

Britain's PM Candidate Rishi Sunak visits Temple with wife : জন্মাষ্টমীতে মন্দিরে হাজির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক

Britain's PM Candidate Rishi Sunak visits Temple with wife
Britain's PM Candidate Rishi Sunak visits Temple with wife

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জন্মস্থান কর্মস্থান বিদেশের মাটিতে হলেও শিকড়ের টান কী অস্বীকার করা যায়! বোধ হয় যায় না তাই আরো একবার প্রমান করে দিলেন  ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক। নির্বাচনী প্রচার, প্রস্তুতি নিয়ে হাজারো ব্যস্ততার মাঝেই তাই জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে গেলেন সুনক। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আকশাতা মূর্তিও। ঋষি সুনক নিজেই ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে মন্দিরে যাওয়ার কথা বলেছেন।

ঋষি সুনক ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, “আজ আমি আগেভাগেই শ্রী কৃষ্ণের জন্মদিবস, জন্মাষ্টমী উদযাপন করতে ভক্তিবেদান্ত ম্যানর মন্দিরে গিয়েছিলাম স্ত্রী আকশাতার সঙ্গে।”

প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচারে স্ত্রী আকশাতার বংশপরিচয় ও অর্থের পরিমাণই অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালেও, স্ত্রীকে তাঁর সমর্থনের অন্যতম স্তম্ভ বলেই জানিয়েছিলেন সুনক। তিনি আগেই বলেছিলেন, স্ত্রী ও তাঁর শ্বশুর-শাশুড়ির জন্য় তিনি গর্ববোধই করেন। উল্লেখ্য, ঋষি সুনকের স্ত্রী আকশাতার মা-বাবা হলেন ইনফোসিস সংস্থার প্রতিষ্ঠাতা তথা দুই কর্ণধার নারায়ণ মূর্তি ও সুধা মূর্তি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদ থেকে বরিস জনসনের ইস্তফা দেওয়ার পরই পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নাম লিখিয়েছিলেন ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক। বাকি সব প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে তিনি প্রমাণ করেছেন যে লম্বা রেসের ঘোড়া। চূড়ান্ত ধাপে তাঁর প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস। আপাতভাবে লিজের দিকেই ডেমোক্রাটদের বেশি সমর্থন থাকলেও, হার মানতে নারাজ ঋষি সুনকও। আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের ফল প্রকাশ হবে। তার আগে শেষ মুহূর্তে প্রচারে কোনও খামতি রাখছেন না দুই পদপ্রার্থীই। 

You might also like!