International

3 years ago

Washington : কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকালে নৌকাডুবি, মৃত্যু ৮ জনের

Washington
Washington

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মর্মান্তিক ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে। বেআইনি অনুপ্রবেশের সময় নৌকাডুবিতে প্রাণ গেল বেশ কয়েকজনের । ঘটনাটি ঘটেছে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী অঞ্চলে।

কানাডা পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার সেন্ট লরেন্স নদী পার হয়ে কানাডা থেকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টা চলছিল তখনই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সেন্ট লরেন্স নদীর পাড় থেকে ৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২ জন শিশুর দেহ উদ্ধার করে।

অনুমান করা হচ্ছে, মৃতদের মধ্যে একটি ভারতীয় এবং একটি রোমানিয়ান পরিবার রয়েছে। এখনও পর্যন্ত মোট ৮ টি দেহ উদ্ধার হয়েছে। তবে প্রত্যেকের কাছেই কানাডার পাসপোর্ট মিলেছে বলে জানাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠান হয়েছে। কার্যত, অনুপ্রবেশ রুখতে এই দুই দেশের সীমানায় প্রহরা আরও কড়া হচ্ছে।

You might also like!