International

3 years ago

Blust in Kabul : কাবুলে আফগান বিদেশ মন্ত্রকের কাছে ভয়াবহ বিস্ফোরণ ,মৃত ৬

Blast kills 6 people in kabul
Blast kills 6 people in kabul

 

কাবুল, ২৭ মার্চ : জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। সোমবার কাবুলে আফগানিস্তান বিদেশ মন্ত্রকের কাছে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬ জন সাধারণ নাগরিকের, আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার আত্মঘাতী হামলা চালানো হয় কাবুলের মালিক আজঘর স্কোয়ারে একটি সিকিউরিটি চেকপয়েন্টের কাছে।

কাবুলের নিরাপত্তা দফতরের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, আত্মঘাতী হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে তিনজন ইসলামিক এমিরেটস বাহিনীর সদস্য রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাউদজাই ট্রেড সেন্টারের কাছে বিদেশ মন্ত্রকের রোডে বিস্ফোরণ হয়, বিস্ফোরণ অত্যন্ত জোরালো ছিল। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন।


You might also like!