Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

UK Prime Minister To Raise Legal Smoking Age In England:১৪ বছরের নীচে সিগারেট কেনায় নিষেধাজ্ঞা, নতুন আইন আনার পরিকল্পনা ব্রিটেন সরকারের

UK Prime Minister To Raise Legal Smoking Age In England
UK Prime Minister To Raise Legal Smoking Age In England

 

লন্ডন : ধূমপানের অভ্যাস সমূলে উৎখাত করতে বিশেষ আইন আনার পরিকল্পনা করছে ব্রিটেন সরকার। ১৪ বছরের কম বয়সিদের ধূমপানে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। এমনকি বিড়ি বা সিগারেট কেনার উপরেও নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে ঋষি সুনকের সরকার।

সম্প্রতি তরুণ প্রজন্মের মধ্যে ধূমপানের প্রবণতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক স্বয়ং। তাই ধূমপানের প্রবণতা কমাতে দলের বার্ষিক কনফারেন্সে বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। ঋষি সুনক বলেন, “প্রথমে কিশোর-কিশোরীদের সিগারেট খাওয়া বন্ধ করতে হবে।” তিনি আরও বলেন, “লোকেরা সাধারণত যুব বয়সেই সিগারেটের নেশা শুরু করেন। ৫ জনের মধ্যে ৪ জন ধূমপান শুরু করেন, যখন তাঁদের বয়স ২০ বছর হয়। পরে অনেকেই সিগারেটের নেশা ছাড়ার চেষ্টা করেন। যদি আমরা এই চক্রটি ভাঙতে পারি, তাহলে আমরা শুরুতেই এই নেশা থামাতে পারি। তখন আমরা আমাদের দেশে প্রতিরোধযোগ্য মৃত্যু ও রোগের সবচেয়ে বড় কারণ শেষ করার পথে থাকব।”


You might also like!