Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Europ: ইউরোপের একাধিক দেশের ইহুদি প্রতিষ্ঠানে হামলার ছক হামাসের, গ্রেফতার ৭

Attacks on Jewish institutions in several European countries by Hamas, arrest 7
Attacks on Jewish institutions in several European countries by Hamas, arrest 7

 

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর : নতুন ধরনের হামলার ছক কষছে হামাস । ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস থেকে গ্রেফতার সাত জন। তাদের মধ্যে চারজন সন্দেহভাজন হামাস জঙ্গি। ইউরোপের একাধিক দেশের ইহুদি প্রতিষ্ঠানে হামলার ছক হামাসের। তিন দেশের প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে।

৭ অক্টোবরের হামলার বদলা নিতে হামাসকে চিরতরে মুছে ফেলার পণ নিয়েছে ইজরায়েল। সেই লক্ষ্যকে সামনে রেখে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গিয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, এই যুদ্ধ জারি থাকবে। এই পরিস্থিতিতেও হামাস যে নতুন ধরনের হামলার ছক কষছে তা পরিষ্কার হয়ে গেল বিভিন্ন দেশে তাদের চক্রান্ত ধরা পড়ায়।

জানা গিয়েছে, সন্দেহভাজনদের মধ্যে তিনজন গ্রেফতার হয়েছে বার্লিন থেকে। অন্যজনকে গ্রেফতার করা হয়েছে নেদারল্যান্ডস থেকে। এই চার অভিযুক্তের সঙ্গেই হামাসের যোগসূত্র মিলেছে বলে দাবি। যদিও হামাসের এক সদস্য দাবি করেছে, ওই অভিযুক্তদের সঙ্গে তাদের গোষ্ঠীর কোনও সম্পর্ক নেই। এদিকে ডেনমার্ক থেকেও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এখানেও জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে দাবি। তবে এই গ্রেফতারির সঙ্গে জার্মানি ও নেদারল্যান্ডসের গ্রেফতারির কোনও যোগ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

হামাস-ইজরায়েল সংঘর্ষ কবে থামবে তা এখনও স্পষ্ট নয়। গত মঙ্গলবার রাষ্ট্রসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পর তেল আভিভ জানিয়েছে, তারা যুদ্ধ থামাবে না। হামাসও যে নতুন নতুন হামলার ছক কষতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইউরোপের বিভিন্ন দেশ থেকে সন্দেহভাজনদের গ্রেফতারির পর।


You might also like!