International

2 years ago

Fierce fighting in Sudan:সুদানে চতুর্থ দিনে পড়ল ভয়াবহ লড়াই; মৃত্যু বেড়ে ১৮০, সংঘর্ষে আহত ১,৮০০

At least 180 people killed, 1,800 injured in Sudan clashes
At least 180 people killed, 1,800 injured in Sudan clashes

 

সুদান, ১৮ এপ্রিল : উত্তর আফ্রিকার সুদানে, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে পরিস্থিতি এখনও উত্তপ্ত। সংঘর্ষের মাঝে পড়ে এ পর্যন্ত ১৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয়ও রয়েছেন। অ্যালবার্ট অগাস্টাইন নামে ওই ব্যক্তি সুদানের ডাল গ্রুপ কোম্পানীতে কাজ করতেন। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এক টুইট বার্তায় শোক ব্যক্ত করে, পরিবারকে পাশে থাকার কথা জানিয়েছেন।

সুদানের রাজধানী খার্তুমে মঙ্গলবার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই এদিন চতুর্থ দিনে পড়েছে। সুদানের রাজধানীতে ভারী গোলাগুলির শব্দ শোনা গিয়েছে এদিনও। মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত ১৮০-তে পৌঁছেছে, আহতের সংখ্যা ১,৮০০। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুদানের রাজধানীতে এই মুহূর্তে ভয়াবহ লড়াই চলছে।


You might also like!