Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Bus accident in Thailand:থাইল্যান্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ১৪, আহত ২০ জনেরও বেশি

Bus accident in Thailand
Bus accident in Thailand

 

ব্যাংকক, ৫ ডিসেম্বর  : ভয়াবহ দুর্ঘটনা থাইল্যান্ডে। সোমবার গভীর রাতে পশ্চিম থাইল্যান্ডের প্রচুয়াপ খিরি খান প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উলটে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, গাছে ধাক্কা লাগার পর বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল ও পুলিশ। ধ্বংসাবশেষ থেকে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


You might also like!